ব্রেকিং

x

চীনের উপহার ৫ লাখ টিকা আসছে বুধবার

সোমবার, ১০ মে ২০২১ | ১:২২ অপরাহ্ণ |

চীনের উপহার ৫ লাখ টিকা আসছে বুধবার
ফাইল ছবি

বিশ্ব স্বাস্থ‌্য সংস্থার অনু‌মোদন পাওয়া চী‌নের সি‌নোফার্মের ক‌রোনা টিকা বুধবার (১২ মে) বাংলাদেশে আসছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশ‌টির রাষ্ট্রদূত লি জি‌মিং। প্রথম দফায় চীনের উপহার দেওয়া ৫ লাখ ডোজ টিকা আসবে বলে জানিয়েছেন তিনি।

আজ (সোমবার) ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিক্যাব) স‌ঙ্গে ভার্চুয়াল আলা‌পে এ তথ‌্য জানান চীনা রাষ্ট্রদূত লি জি‌মিং।

রাষ্ট্রদূত ব‌লেন, ডব্লিউএইচও চীনের সি‌নোফার্ম টিকা‌কে স্বীকৃতি দিয়েছে। এই টিকার ৫ লাখ ডোজ ১২ মে বাংলা‌দে‌শে আসবে। বাংলাদেশ সরকারও চীনা টিকাকে স্বীকৃতি দিয়েছে, এটি একটি দূরদর্শী সিদ্ধান্ত।

ক‌রোনা মহামা‌রির এই সম‌য়ে ঢাকা ও বেইজিংয়ের এই সহ‌যো‌গিতা উজ্জ্বল দৃষ্টান্ত হ‌য়ে থাক‌বে ব‌লে ম‌নে ক‌রেন লি জি‌মিং।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com