বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আগুন লেগেছে। মেডিকেলের ১৭ তলা ভবনের ১৪ তলার ডি-ব্লকে আগুন লেগেছে বলে তথ্য পাওয়া গেছে।
আজ সোমবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ২১ মিনিটে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ৩টি এবং পলাশী থেকে ২টি ইউনিটসহ মোট ৫টি ইউনিট অগ্নি নির্বাপনের জন্য কাজ করছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করেছেন ডিউটি অফিসার এরশাদ হোসেন।
Development by: webnewsdesign.com