গতদিনের তুলনায় আজ করোনায় মৃত্যু ও শনাক্তের হার কমেছে। এ সময়ে নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৩৬ জন। গতকাল এ সংখ্যা ছিলো ৫২৯।
এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে যতো লোক করোনায় আক্রান্ত হয়েছেন তার থেকে প্রায় ৮ গুণ মানুষ বেশি সুস্থ হয়েছেন। দেশে গেলো ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা) করোনায় আক্রান্ত হয়ে আরো ৪ জনের মৃত্যু হয়েছে। আগের ২৪ ঘণ্টায় এ সংখ্যা ছিলো ৮।
সোমবার (৭ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় দেশে মোট ২০ হাজার ৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২ দশমিক ১৮। আগের দিন এই হার ছিল ২ দশমিক ৬৩ শতাংশ।
দেশে এখন পর্যন্ত সরকারি হিসাবে মোট শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৪৭ হাজার ৭০২ জন। মোট শনাক্তের হার ১৪ দশমিক ৩৮ শতাংশ। সরকারি হিসাবে করোনার সংক্রমণে মোট ২৯ হাজার ৮৯ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।
অন্যদিকে, করোনা আক্রান্তদের মধ্যে ৩ হাজার ৫৪৬ জন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে দেশে মোট সেরে উঠলেন ১৮ লাখ ৪৬ হাজার ৮৮৪ জন। শনাক্ত বিবেচনায় দেশে মোট সুস্থতার হার ৯৪ দশমিক ৮২ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে নারী ১ জন, পুরুষ ৩ জন। তাদের মধ্যে ৩ জন ঢাকার এবং ১ জন সিলেটের। বাকি বিভাগগুলোতে আজ কারো মৃত্যু হয়নি।
গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের ৪ জনেরই মৃত্যু হয়েছে সরকারি হাসপাতালে।
মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ২১ থেকে ৩০ বছর বয়সী রয়েছেন ১ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সী ২ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে রয়েছেন ১ জন।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান করা ওয়েবসাইট ওয়ার্ল্ডও-মিটারের আজ বিকেলের তথ্য অনুযায়ী বিশ্বে করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৬০ লাখ ২২ হাজার ৪৪৮ জনের। সুস্থ হয়েছেন ৩৮ কোটি ২ লাখ ৮৫ হাজার ৩৪ জন। ভাইরাসে মোট সংক্রমিত হয়েছেন ৪৪ কোটি ৬৯ লাখ ৮৮ হাজার ৬৯৯ জন।
Development by: webnewsdesign.com