ব্রেকিং

x

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৫, শনাক্ত ২৫৭

শনিবার, ১২ মার্চ ২০২২ | ১:৫৭ অপরাহ্ণ |

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৫, শনাক্ত ২৫৭
ফাইল ছবি

বাংলাদেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে এবং শনাক্ত হয়েছে আরও ২৫৭ জন। দেশে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ১০৫ জনে। দেশে মোট শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৪৯ হাজার ৫৫ জনে পৌঁছেছে।

এর আগে বৃহস্পতিবার করোনায় তিনজনের মৃত্যু এবং আরও ৩২৭ জনের করোনা শনাক্ত হয়েছিলো।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৮০১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এইদিন শনাক্তের হার এক দশমিক ৮৬ শতাংশ।

দেশে মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৩২ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ।

এদিকে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও দুই হাজার ৩৯৯ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৫৭ হাজার ৬৪৮ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৫ দশমিক ৩১ শতাংশ।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com