ব্রেকিং

x

করোনায় মৃত্যুহীন দিনে নতুন ৯২ রোগী শনাক্ত

বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২ | ৭:২৮ অপরাহ্ণ |

করোনায় মৃত্যুহীন দিনে নতুন ৯২ রোগী শনাক্ত
ফাইল ছবি

করোনায় মৃত্যুহীন দিনে নতুন ৯২ রোগী শনাক্ত
করোনাভাইরাসে দেশে আরও একটি মৃত্যুহীন দিনে নতুন রোগী শনাক্ত হয়েছে ৯২ জন।

বৃহস্পতিবার (২৪ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৭৬ টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১২ হাজার ১১১টি নমুনা।

এরমধ্যে ৯২ জনের নমুনায় করনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ‍সুস্থ হয়েছেন এক হাজার ১১৪ জন।

এদিন পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৭৬ শতাংশ আর এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ১৮ শতাংশ।

এদিকে, দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৫১ হাজার ৭২ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ২৯ হাজার ১১৮ জনের।

আর সুস্থ হয়ে উঠেছেন ১৮ লাখ ৭৪ হাজার ৮৮০ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com