করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো দুইজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭২ জন। আগেরদিন এ সংখ্যা ছিলো ৬৯।
এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে যতো লোক করোনায় আক্রান্ত হয়েছেন তার থেকে প্রায় ১১ গুণ বেশি মানুষ সুস্থ হয়েছেন।
বুধবার (৩০ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় দেশে মোট আট হাজার ৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ০ দশমিক ৮৯।
দেশে এখন পর্যন্ত সরকারি হিসাবে মোট শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৫১ হাজার ৫০৪ জন। মোট শনাক্তের হার ১৪ দশমিক ১৩ শতাংশ।
সরকারি হিসাবে করোনার সংক্রমণে মোট ২৯ হাজার ১২২ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।
অন্যদিকে, করোনা আক্রান্তদের মধ্যে ৮৭৬ জন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে দেশে মোট সেরে উঠলেন ১৮ লাখ ৮০ হাজার ৪২০ জন। শনাক্ত বিবেচনায় দেশে মোট সুস্থতার হার ৯৬ দশমিক ৩৬ শতাংশ।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান করা ওয়েবসাইট ওয়ার্ল্ডও-মিটারের আজ বিকেলের তথ্য অনুযায়ী বিশ্বে করোনায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৬১ লাখ ৫৮ হাজার ২০২ জনের। সুস্থ হয়েছেন ৪২ কোটি ১১ লাখ ৭০ হাজার ৮৫৯ জন। ভাইরাসে মোট সংক্রমিত হয়েছেন ৪৮ কোটি ৫৭ লাখ ৪৬ হাজার ৬৪৪ জন।
Development by: webnewsdesign.com