ব্রেকিং

x

আবৃত্তিশিল্পী হাসান আরিফ আর নেই

শুক্রবার, ০১ এপ্রিল ২০২২ | ৩:৩০ অপরাহ্ণ |

আবৃত্তিশিল্পী হাসান আরিফ আর নেই
ফাইল ছবি

বরেণ্য আবৃত্তিশিল্পী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ মারা গেছেন।

শুক্রবার (১ এপ্রিল) দুপুর একটা ৫০ মিনিটে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তার মৃত্যু হয়। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ডিসেম্বরের শুরুতে করোনা শনাক্ত হয় হাসান আরিফের। এরপর তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়।

শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে লাইফ সাপোর্টে নেওয়া হয় তাকে। এরপর গত চার মাস ধরে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

শনিবার (২ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত সর্বসাধারনের শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে তার মরদেহ জাতীয় শহিদ মিনারে রাখা হবে। এরপর বাদ যোহর ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

আবৃত্তিশিল্পী হাসান আরিফ বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের নেতৃত্বে ছিলেন। মধ্য আশির দশক থেকে নিজে আবৃত্তি করতেন এবং সাংগঠনিক আবৃত্তিচর্চা ও প্রশিক্ষণে অসামান্য ভূমিকা পালন করেছেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com