গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে একজন ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বাকি একজন ঢাকার বাইরের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। ফলে চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা নয়জনে রয়েছে।
শনিবার (৪ মার্চ) সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, চলতি বছরে ১ জানুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫৪ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৫৭ জন এবং ঢাকার বাইরের ৩৯৭ জন।
এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭১৭ জন। এর মধ্যে ঢাকায় ৩৩৯ ও ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ৩৭৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
Development by: webnewsdesign.com