মেয়েদের সাফ চ্যাম্পিয়নিশপের ফাইনালে ওঠার লক্ষ্যে ভুটানের মুখোমুখি হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। শক্তিমত্তায় এগিয়ে থাকা সাবিনা খাতুনের দল প্রথমার্ধে রীতিমতো গোল উৎসব করেছে। সাবিনা-তহুরারা একে একে তাদের জালে বল জড়িয়েছে পাঁচবার। শেষদিকে এক গোল শোধ করেছে ভুটান। বিরতির আগে স্কোরলাইন ৫-১।
নেপালের কাঠমান্ডুতে সাফের প্রথম সেমিফাইনালে বাংলাদেশি ফুটবলারদের গতির কাছে ভুটান যেমন পরাস্ত হয়েছে, তেমনি ভয়াবহ দুর্বলতা ফুটে উঠেছে রক্ষণে। সেই সুযোগ ভালোভাবেই কাজে লাগিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথমার্ধেই জোড়া গোল করেছেন সাবিনা খাতুন ও তহুরা খাতুন। আরেকটি গোল আসে ঋতুপর্ণা চাকমার পা থেকে।
Development by: webnewsdesign.com