ব্রেকিং

x

যমুনা ব্যাংকের উদ্যোগে ‘পলিসি গাইডলাইন’ কর্মশালা অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ | ৪:০২ অপরাহ্ণ |

যমুনা ব্যাংকের উদ্যোগে ‘পলিসি গাইডলাইন’ কর্মশালা অনুষ্ঠিত

যমুনা ব্যাংক পিএলসি-এর উদ্যোগে প্রধান কার্যালয়ের সব বিভাগীয় প্রধানদের অংশগ্রহণে আর্থিক অন্তর্ভুক্তি ও আর্থিক সাক্ষরতা ‘পলিসি গাইডলাইন’ বিষয়ে একটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং সিওও মো. আব্দুস সালাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালাটি পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট এর পরিচালক মো. ইকবাল মহসীন।

কর্মশালায় প্রধান অতিথি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার গুরুত্ব এবং গ্রাহকদের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে আর্থিক সাক্ষরতার প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত সর্বশেষ নীতিমালাসমূহ কীভাবে মাঠ পর্যায়ে কার্যকর করা যায়, সে বিষয়ে বিভাগীয় প্রধানদের দিক নির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ, এ. কে. এম. আতিকুর রহমান, মো. শাহীদুল ইসলাম এবং মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com