ব্রেকিং

x

আরএকে সিরামিকসের টাইলস উৎপাদন লাইন-২ সাময়িক বন্ধ

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ | ১১:৫৬ পূর্বাহ্ণ |

আরএকে সিরামিকসের টাইলস উৎপাদন লাইন-২ সাময়িক বন্ধ

আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেডের টাইলস উৎপাদন প্ল্যান্টের প্রোডাকশন লাইন-২ সাময়িকভাবে বন্ধ রয়েছে। রক্ষণাবেক্ষণ কাজের জন্য গত ২৪ আগস্ট থেকে লাইনটির যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের আওতায় নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রকাশিত এক তথ্যের মাধ্যমে এ কথা জানিয়েছে কোম্পানিটি।

কোম্পানিটি জানিয়েছে, টাইলস প্ল্যান্টে মোট চারটি উৎপাদন লাইন রয়েছে। এর মধ্যে প্রোডাকশন লাইন-২ এর যন্ত্রপাতি বর্তমানে রক্ষণাবেক্ষণে থাকলেও প্ল্যান্টের অপর দুটি লাইন প্রোডাকশন লাইন-১ ও প্রোডাকশন লাইন-৩ চালু রয়েছে। এসব লাইনে উৎপাদন কার্যক্রম অব্যাহত থাকবে।

এর আগে গত ২৬ জুলাই প্রকাশিত তথ্যের ধারাবাহিকতায় কোম্পানিটি জানিয়েছিল, টাইলস উৎপাদন লাইন-৩ এর কার্যক্রম পুনরায় শুরু করা হয়েছে।

আরএকে সিরামিকস আরও জানিয়েছে, লাইন-২ এর রক্ষণাবেক্ষণ কাজ শেষ হওয়ার পর এটি পুনরায় চালুর উপযোগী হলে কোম্পানির পক্ষ থেকে কার্যক্রম শুরুর বিষয়টি জানানো হবে।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com