ব্রেকিং

x

সিটিজেনস ব্যাংক ও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ | ৪:৫৮ অপরাহ্ণ |

সিটিজেনস ব্যাংক ও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের

সিটিজেনস ব্যাংক পিএলসি ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে।

এ উপলক্ষে সম্প্রতি রাজধানীর উত্তরা নিকুঞ্জ ২-এ বোর্ডের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় সিটিজেনস ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হোসেন এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য (অর্থ) ড. নাজমুস সায়াদাত নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউ স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তাফিজুর রহমান ও মো. আবদুল লতিফ।

অন্যদিকে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পক্ষে ছিলেন আর্থিক মনিটরিং (উত্তরাঞ্চল) পরিদপ্তরের পরিচালক (অর্থ) মো. মাসুদ পারভেজ এবং নিয়ন্ত্রক (অর্থ ও হিসাব) মো. ইদ্রিস। এ অংশীদারত্বের আওতায় সিটিজেনস ব্যাংকের শাখা-উপশাখার মাধ্যমে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নিয়ন্ত্রণাধীন পল্লী বিদ্যুৎ সমিতিগুলোর বিদ্যুৎ বিল সংগ্রহ করা হবে।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com