ব্রেকিং

x

গোল্ডেন সনের লভ্যাংশ ঘোষণা

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ | ৯:০৫ পূর্বাহ্ণ |

গোল্ডেন সনের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গোল্ডেন সন লিমিটেড গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের শুন্য শতাংশ লভ্যাংশ দেবে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।ঘড়ি কিনুন

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ৩ টাকা লোকসান হয়েছে। আগের বছর শেয়ার প্রতি লোকসান হয়েছিল ১ টাকা ৮৩ পয়সা।

গত ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৩ টাকা ৭ পয়সা।শেয়ারে বিনিয়োগ করুন

আগামী ২৬ ডিসেম্বর, সকাল সাড়ে ১১টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ নভেম্বর।

অর্থসূচক/

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com