ব্রেকিং

x

রিজার্ভ বাড়াতে এনআরসি অ্যাকাউন্ট ও বন্ডের মেয়াদ বাড়ানোর উদ্যোগ

রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ | ১০:২৩ পূর্বাহ্ণ |

রিজার্ভ বাড়াতে এনআরসি অ্যাকাউন্ট ও বন্ডের মেয়াদ বাড়ানোর উদ্যোগ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে নন-রেসিডেন্ট কনভার্টেবল (এনআরসি) অ্যাকাউন্টের মাধ্যমে বৈদেশিক মুদ্রা সংগ্রহ এবং তিন ধরনের বন্ডের বিনিয়োগসীমা ও মেয়াদসংক্রান্ত বিধিনিষেধ শিথিল করার উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে পঞ্চম বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন-২০২৬-এ এই তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।

গভর্নর বলেন, এরইমধ্যে এনআরসি অ্যাকাউন্ট চালু করা হয়েছে। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহযোগিতায় অ্যাকাউন্টটি নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। এর মাধ্যমে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানো সম্ভব হবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।

গভর্নর জানান, একই ধরনের অ্যাকাউন্টের মাধ্যমে ভারত চার-পাঁচ মাসে ৩২ বিলিয়ন ডলার এবং পাকিস্তান ১৩ বিলিয়ন ডলার সংগ্রহ করেছে। বাংলাদেশও এনআরসি অ্যাকাউন্টের মাধ্যমে বৈদেশিক মুদ্রা সংগ্রহ করতে চায়। আগামী তিন থেকে চার বছরে এনআরসি খাতে যে অর্থ পরিশোধ করতে হবে, তা যেন দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর বড় ধরনের চাপ সৃষ্টি না করে, সে লক্ষ্যেই কাজ করা হচ্ছে।

এছাড়া প্রবাসীদের জন্য চালু থাকা তিন ধরনের বন্ডের মেয়াদ ও বিনিয়োগসংক্রান্ত বিধিনিষেধ শিথিলের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান গভর্নর। তিনি বলেন, প্রায় পাঁচ বছর আগে কোনো এক কারণে এই তিন ধরনের বন্ডের মেয়াদ সর্বোচ্চ ১৫ বছরে সীমাবদ্ধ করা হয়েছিল। এখন সেগুলোর মেয়াদ ও বিনিয়োগের সুযোগ আরও উন্মুক্ত করার বিষয়ে কাজ চলছে।

গভর্নর জানান, বর্তমানে এই তিন ধরনের বন্ডে মোট ৬০৪ মিলিয়ন ডলারের সমপরিমাণ বিনিয়োগ রয়েছে। বন্ডগুলোর বিধিনিষেধ শিথিল করা সম্ভব হলে আরও বৈদেশিক মুদ্রা দেশে আসবে বলে আশা করা হচ্ছে। এতে দেশের রিজার্ভ বাড়ানোর পাশাপাশি বৈদেশিক মুদ্রাবাজারে ডলারের সরবরাহ বাড়াতেও ইতিবাচক ভূমিকা রাখবে।

বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমানো এবং প্রবাসীদের অর্থ বিনিয়োগে উৎসাহিত করার লক্ষ্যেই এসব উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

 

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com