ব্রেকিং

x

ইনটেকের লভ্যাংশ সংক্রান্ত ঘোষণা

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ | ১০:২৯ পূর্বাহ্ণ |

ইনটেকের লভ্যাংশ সংক্রান্ত ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইনটেক লিমিটেড গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেবে না।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার (১৬ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি ৩৩ পয়সা লোকসান হয়েছে। আগের বছর লোকসান হয়েছিল ৩১ পয়সা।

গত ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় ছিল ৬৫ পয়সা।

আগামী ২৯ ডিসেম্বর সকাল ১০টায় হাইব্রিড পদ্ধতির মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ ডিসেম্বর।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com