ব্রেকিং

x

২৫৬ সেতু নির্মাণসহ ৩৩ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ | ৫:১২ অপরাহ্ণ |

২৫৬ সেতু নির্মাণসহ ৩৩ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন

ভোটারদের কাছে নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী সংসদ সদস্যরা নিজ নিজ নির্বাচনি এলাকায় নতুন নতুন সেতু চান। তাদের সেই চাওয়া পূরণে ২৫৬টি সেতু নির্মাণের প্রকল্প নিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এতে ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৮৮৮ কোটি টাকা। এরই মধ্যে প্রকল্পটি অনুমোদন করা হয়েছে।

উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে দীর্ঘ সেতু নির্মাণসহ ৩৩ হাজার ২৯৮ কোটি টাকা ব্যয়ের ১৬টি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩২ হাজার ৮৬৩ কোটি ৭৬ লাখ টাকা।

বুধবার (১৮ নভেম্বর) প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন ১৪টি এবং সংশোধিত দুটি।

এরমধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সবচেয়ে বেশি সাতটি প্রকল্প অনুমোদন পেয়েছে। পানিসম্পদ মন্ত্রণালয়ের চারটি প্রকল্পও রয়েছে তালিকায়।

তালিকায় দেখা যায়, সবচেয়ে বেশি সেতু নির্মাণ করা হচ্ছে বগুড়ায়, যার সংখ্যা ২৪টি। এরপর রয়েছে নরসিংদী ১৬টি, সিলেট ১৪টি, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ায় ১১টি করে এবং বরিশাল, নেত্রকোনা ও চাঁদপুরে ৯টি করে সেতু নির্মাণের কথা বলা হয়েছে।

এছাড়া ময়মনসিংহ, কক্সবাজার ও লক্ষ্মীপুরে ৮টি করে, জামালপুর, ফরিদপুর, কিশোরগঞ্জ ও টাঙ্গাইলে সাতটি করে; শরীয়তপুরে ছয়টি; ঢাকা, ঠাকুরগাঁও, পটুয়াখালী, পিরোজপুর, ভোলা, মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জে পাঁছটি করে; চট্টগ্রাম, দিনাজপুর, মাগুরা, মাদারীপুর ও সুনামগঞ্জে চারটি করে; নীলফামারী, সিরাজগঞ্জ, বাগেরহাট, বরগুনা, গাজীপুর, ফেনী ও বান্দরবানে তিনটি করে; লালমনিরহাট, নওগাঁ, জয়পুরহাট, নারায়ণগঞ্জ, হবিগঞ্জ ও রাঙ্গামাটিতে দুটি করে এবং পঞ্চগড়, রাজশাহী, নাটোর, খুলনা, ঝিনাইদহ, মৌলভীবাজার ও খাগড়াছড়িতে একটি করে সেতু নির্মাণের কথা বলা হয়েছে।

জানা গেছে, মূল প্রকল্পটি ২০২৩ সালের। এখন সেটির ব্যয় ও সেতুর সংখ্যা বাড়িয়ে অনুমোদন চাইছে এলজিইডি।

এছাড়া ‘জয়পুরহাট জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প (১ম সংশোধন)’, ‘ফরিদপুর ও রাজবাড়ী জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন’, ‘সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন’, ‘বৃহত্তর যশোর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন’, ‘পল্লী জীবিকায়ন প্রকল্প-৩য় পর্যায় (২য় সংশোধন)’ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

পাশাপাশি ‘দাশেরকান্দি পয়ঃশোধনাগারের জন্য পয়ঃবর্জ্য সংগ্রহ লাইন নির্মাণ’, ‘দেশব্যাপী খাল, ছোট নদী ও জলাশয় খনন এবং পুনর্খননের মাধ্যমে নিষ্কাশন ও সেচ সুবিধা বৃদ্ধি’, ‘জামালপুর জেলার ব্রহ্মপুত্র নদ এবং জিঞ্জিরাম নদীর ভাঙন প্রতিরোধ’, ‘সুগন্ধা ও সন্ধ্যা নদীর ভাঙন থেকে বরিশাল জেলার বাবুগঞ্জ ও উজিরপুর উপজেলার বিভিন্ন এলাকা রক্ষা কাজ (১ম পর্যায়)’ প্রকল্প অনুমোদন পেয়েছে।

এছাড়া জয়পুরহাট, বগুড়া ও গাইবান্ধা জেলা ক্ষুদ্রসেচ উন্নয়ন, ঢাকাস্থ ধামরাইয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ, বিমানবাহিনীর ঢাকা এলাকায় অফিসারদের আবাসিক সমস্যা নিরসনকল্পে অবকাঠামোগত উন্নয়ন, জয়পুরহাট সড়ক বিভাগের অধীন তিনটি জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com