ব্রেকিং

x

ফার কেমিক্যালের বার্ষিক সাধারণ সভা ২৯ ডিসেম্বর

রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ১০:১৬ পূর্বাহ্ণ |

ফার কেমিক্যালের বার্ষিক সাধারণ সভা ২৯ ডিসেম্বর

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ফার কেমিক্যাল অ্যান্ড টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ পিএলসির ১৯তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ২৯ ডিসেম্বর ২০২৬, মঙ্গলবার সকাল ১০টায় হাইব্রিড পদ্ধতিতে এ সভা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোম্পানির প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, সভাটি সরাসরি নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা এলাকার আনন্দপল্লীতে অনুষ্ঠিত হবে। পাশাপাশি ভার্চুয়াল মাধ্যমেও সভায় অংশ নেওয়া যাবে। ভার্চুয়াল সভার লিংক পেতে এখানে ক্লিক করুন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, কোম্পানির রেকর্ড ডেটে সদস্য নিবন্ধনে যেসব শেয়ারহোল্ডারের নাম থাকবে, তারা বার্ষিক সাধারণ সভায় অংশ নিতে পারবেন। তবে বিজ্ঞপ্তিতে রেকর্ড ডেট উল্লেখ করা হয়নি।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com