বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলাউড়া উপজেলা শাখার ২০২৭–২০২৮ সেশনের কমিটি গঠন এবং শূরা নির্বাচন সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে উপজেলা জামায়াতের উদ্যোগে ২৭ নভেম্বর, বিকাল ৩টায় উপজেলা কার্যালয়ে নবনির্বাচিত মজলিসে শুরার প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। উক্ত প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ ইয়ামীর আলী।
উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সহঃ অধ্যাপক আব্দুল মুনতাজিমের সভাপতিত্বে শূরা সদস্যদের সাথে পরামর্শ করে ২০২৭–২০২৮ সেশনের জন্য উপজেলা কমিটি ঘোষণা করা হয়। নতুন সেশনের জন্য উপজেলা সেক্রেটারি মনোনীত হন বেলাল আহমেদ চৌধুরী। সহ-সেক্রেটারি হলেন দুজন— যথাক্রমে মো: আলাউদ্দিন ও মো: জাকির সিদ্দিকী জামাল।
১৩ সদস্যের মজলিসে শূরা নির্বাচন :
কুলাউড়া উপজেলা শাখার ২০২৭–২০২৮ সেশনের শূরা নির্বাচনে নির্বাচিত সদস্যরা হলেন— বেলাল আহমেদ চৌধুরী,মোহাম্মদ আলাউদ্দিন, জাকির সিদ্দিকী জামাল, মো: শফিক মিয়া, মাওলানা তরিকুল ইসলাম খান, আব্দুল করিম, মো: মতিউর রহমান, সৈয়দ ইকবাল সালাম, মারুফ আহমেদ নাজিম, সাব্বির মোহাম্মদ রুনু, হাফেজ আব্দুল আজিজ, মো: হাসান আলী ও মাওলানা আতিকুর রহমান।
সমাপনী অধিবেশনে সভাপতির বক্তব্যে উপজেলা আমীর সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে সর্বস্তরের দায়িত্বশীল ও সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
Development by: webnewsdesign.com