ব্রেকিং

x

পিপলস ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা

সোমবার, ১৪ মে ২০১৮ | ১২:৪৭ অপরাহ্ণ |

পিপলস ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা

অর্থকাল ডেস্ক : ৩১ ডিসেম্বর, ২০১৭ বছরের জন্য সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পিপলস ইন্স্যুরেন্স লিমিটেড। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সমপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.২০ টাকা। যা এর আগের বছর একই সময়ে ছিল ২.৪৬ টাকা।
এছাড়া কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২৫.৩১ টাকা এবং শেয়ার প্রতি নগদ কার্যকর প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২.৯৩ টাকা।

ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের অনুমোদনের জন্য আগামী ১ আগস্ট, সকাল সাড়ে ১১টায় স্পেক্ট্র কনভেনশন সেন্টার, গুলশান-১, ঢাকায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৯ জুন।
অর্থকাল/এসএ/খান

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com