ব্রেকিং

x

দর বাড়ার কারণ নেই লিগ্যাসি ফুটওয়্যারের

সোমবার, ২১ মে ২০১৮ | ১০:২২ অপরাহ্ণ |

দর বাড়ার কারণ নেই লিগ্যাসি ফুটওয়্যারের

অর্থকাল ডেস্ক : অস্বাভাবিকহারে শেয়ার দর বাড়ার পেছনে কোনো কারণ নেই বলে নেই বলে জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভ্ক্তু চামড়া খাতের কোম্পানি লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে লিগ্যাসি ফুটওয়্যারের কাছে সাম্প্রতিক সময়ে অস্বাভাবিকহারে শেয়ার দর বাড়ার কারণ জানতে চায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। জবাবে দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

বিশ্লেষণে দেখা গেছে, গত কয়েক কার্যদিবসের যাবৎ বাড়ছে এ কোম্পানির শেয়ার দর। গত ৮ মে ২০১৮ এ শেয়ারের দর ছিলো ৫৫.৬০ টাকা। আর ২০ মে ২০১৮ এ শেয়ারের লেনদেন হয়েছে ৭১.০০ টাকায়। এ সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৫.৪০ টাকা বা ২৭.৭০ শতাংশ। যা অস্বাভাবিক মনে করছে ডিএসই।

অর্থকাল/এসএ/খান

 

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com