ব্রেকিং

x

‘চিলেকোঠার গল্পে’ লাক্স তারকা অথৈ

বুধবার, ২৩ মে ২০১৮ | ৮:৩১ অপরাহ্ণ |

‘চিলেকোঠার গল্পে’ লাক্স তারকা অথৈ

মূলত নাচের শিল্পী হলেও অভিনয়েই সবচেয়ে বেশি ঝোঁক লাক্স তারকা সামিয়া আক্তার অথৈ’র। একজন ভালো অভিনেত্রী হয়ে সবার মনে জায়গা করে নিতে চান তিনি।এরইমধ্যে শোবিজে কাজ শুরু করে দিয়েছেন তিনি।
চ্যানেল আই প্রেজেন্টস লাক্স সুপারস্টার ২০১৮ এর গ্র্যান্ড ফিনালের এবারের আসরে প্রায় ১২ হাজার প্রতিযোগিকে পেছনে ফেলে দ্বিতীয় রানারআপ হয়েছেন অথৈ। সম্প্রতি ‘চিলেকোঠার গল্প’ নাটকে শুটিং করেছেন অথৈ। এটি পরিচালনা করেছেন বাশার জর্জিস।

আসছে ঈদ উপলক্ষে চ্যানেল আই প্রেজেন্টস ঈদের বিশেষ আরও একটি নাটকে অভিনয় করবেন এ লাক্স তারকা। নাটকের নাম ‘চাঁদ উঠেছে ফুল ফুটেছে’। নাটকটি পরিচালনা করবেন রেজানূর রহমান। এ নাটকে অথৈ’র বিপরীতে থাকবেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আবদূন নূর সজল।

অর্থকাল /এসএ/খান

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com