নবম ম্যাচে এসে প্রথমবার টি-টোয়েন্টিতে ভারতকে হারাতে পেরেছে বাংলাদেশ। দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে শক্তিশালি ভারতকে ৭ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে মাহমুদউল্লাহ-মুশফিকুর রহিমের বাংলাদেশ। আর এই জয়ে দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার এই জয়ের পর এক বার্তায় রাষ্ট্রপতি দলের সব খোলোয়াড়, কোচ, ম্যানেজারসহ সংশ্লিষ্ট সকলকে এই জয়ের জন্য অভিনন্দন জানান। ভবিষ্যতেও জয়ের এই ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা বার্তায় কৃতিত্বপূর্ণ এই জয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের সব সদস্য, কোচ, ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান।
সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা এবং পারিবারিক কারণে তামিম ইকবাল যেতে পারেননি ভারত সফরে। তারপরও প্রথম ম্যাচেই ৭ উইকেটের বড় জয় পেয়েছে বাংলাদেশ। এমন জয়ে বাংলাদেশ দলের অভিনন্দন প্রাপ্যই।
Development by: webnewsdesign.com