ব্রেকিং

x

অতিরিক্ত দামে আলু বিক্রির দায়ে শ্রীমঙ্গলে দুই ব্যবসায়ীকে অর্থদন্ড

শনিবার, ১৭ অক্টোবর ২০২০ | ৫:২৮ অপরাহ্ণ |

অতিরিক্ত দামে আলু বিক্রির দায়ে শ্রীমঙ্গলে দুই ব্যবসায়ীকে অর্থদন্ড
ছবিঃ প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে আলু বিক্রি করায় দায়ে দুই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে শহরের পোষ্ট অফিস সড়কে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক অভিযান চালিয়ে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে বেশি দামে আলু বিক্রয় করায় ১৫ হাজার টাকা করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে শহরের কাঁচা বাজারে অতিরিক্ত মূল্যে কাঁচামরিচ বিক্রি করায় এক ব্যবসায়ীকে ২ শত টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম। এসময় শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে সহযোগিতা করে।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com