রাজধানীর বিভিন্ন স্থানে গনপরিবহনে অগ্নিসংযোগ,ভাংচুর ও নাশকতা মুলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং নাশকতাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা মহানগর উত্তর এর সংগ্রামী সভাপতি জনাব ইব্রাহিম হোসেন ও বিপ্লবী সাধারণ সম্পাদক সাইদুর রহমান হৃদয় এর নির্দেশনায় সম্প্রতি মোহাম্মদপুর থানা ছাত্রলীগ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সভাপতি মোজাহিদ আজমি তান্না’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাইমুল হাসান রাসেল এর পরিচালনায় মোহাম্মদপুর থানা ছাত্রলীগ অন্তর্গত সকল(২৯,৩১,৩২,৩৩,৩৪)ওয়ার্ড ও কলেজের সকল নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। মোহাম্মদপুর সুচনা কমিউনিটি সেন্টার সম্মুখ থেকে মিছিল যাত্রা শুরু করে বিভিন্ন সরক প্রদক্ষিণ করে মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ প্রাঙ্গনে বক্তব্য দেন সাধারণ সম্পাদক নাইমুল হাসান রাসেল। অন্যায়, অবিচার, এবং পাকিস্তানের এজেন্টার হিসেবে একমাত্র খালেদা জিয়া ও তারেক রহমান কাজ করে বলে মন্তব্য করেন। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আমাদের দুই আস্তাভাজন নগর উত্তর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনায় মোহাম্মদপুর থাকা ছাত্রলীগ সর্বদা রাজপথে থাকবে ও যেকোনো বাধা কটুর হস্তে প্রতিবাদ করবে। বিএনপি জামায়তকে হুশিয়ার করে বলেন আগামীতে এমন নেক্কার জনক কাজ করলে কেন্দ্রীয় ছাত্রলীগ লাগবে না, নগর ছাত্রলীগ লাগবে না মোহাম্মদপুর থানা ছাত্রলীগ একাই এর জবাব দিতে যথেষ্ট। সভাপতির সমাপনী বক্তব্যে মুজাহিদ আজমি তান্না উপস্থিত সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠার পর থেকে প্রতিটি আন্দোলন ও সংগ্রামের সাথে জড়িত। শেখ হাসিনার আগামীর উন্নয়নের অগ্রযাত্রা অভ্যাহত রাখতে বাংলাদেশ ছাত্রলীগ মাঠে আছে, থাকবে। জামায়াত বিএনপিকে উদ্দেশ্য করে বলেন মোহাম্মদপুর কোনো জায়গায় কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করার প্রচেষ্টা চালালে মোহাম্মদপুর থানা ছাত্রলীগ এর জবাব দিবে। রাজপথে নামবেন না, রাজপথে নামলে পিঠের চামড়া থাকবে না। সোহাগ, জনি, আল-আমীন, মেহেদী, মামুন, পারভেজ, জসিম, সালাউদ্দিন, আশরাফ, শহিদ, সহ সকল ওয়ার্ড ও কলেজ শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Development by: webnewsdesign.com