ব্রেকিং

x

প্রথমবার ৪২ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ

বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০ | ৭:০৩ অপরাহ্ণ |

প্রথমবার ৪২ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ
ফাইল ছবি

বাংলাদেশের বিজয় দিবসের প্রাক্কালে বৈদেশিক মুদ্রার রিজার্ভ নতুন উচ্চতায় পৌছেছে। প্রথমবারের মতো রিজার্ভ ৪২ বিলিয়ন বা চার হাজার ২০০ কোটি ডলার ছাড়িয়েছে আরেকটি রেকর্ড গড়েছে। মঙ্গলবার দিন শেষে রিজার্ভ দাঁড়িয়েছে ৪২ দশমিক শুন্য ৯ বিলিয়ন ডলারে। এ পরিমাণ অর্থ দিয়ে ৯ মাসের বেশি আমদানি দায় মেটানো সম্ভব।

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪১ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করে গত ২৮ অক্টোবর। আর করোনাভাইরাসের প্রভাব শুরুর মাস গত মার্চ শেষে রিজার্ভ ছিল ৩২ দশমিক ৩৯ বিলিয়ন ডলার। এপ্রিল শেষে যা ৩২ দশমিক ৯৩ বিলিয়ন ডলার ছিল। এরপর প্রতি মাসে হুহু করে বেড়ে এ পর্যায়ে এসেছে। করোনার মধ্যেই বৈদেশিক মুদ্রার রিজার্ভে যোগ হয়েছে প্রায় ১০ বিলিয়ন ডলার।

সংশ্নিষ্টরা জানান, ২০১৯-২০ অর্থবছরে আমদানি কমে ৮ দশমিক ৫৬ শতাংশ। তার ওপর চলতি অর্থবছরের অক্টোবর পর্যন্ত আমদানিতে আরও প্রায় ১৩ শতাংশ পতন হয়েছে। আমদানি কমলেও নভেম্বর পর্যন্ত পাঁচ মাসে রপ্তানিতে প্রায় এক শতাংশ প্রবৃদ্ধি আছে। আবার রেমিট্যান্স ৪১ দশমিক ১৮ শতাংশ বেড়েছে। করোনা সঙ্কট মোকাবেলায় এ সময়ে বিশ্বব্যাংক, আইএমএফ, এডিবিসহ বিভিন্ন সংস্থা থেকে ঋণ ও অনুদান এসেছে। সব মিলিয়ে রিজার্ভ অনেক বেড়েছে।

সংশ্নিষ্টরা জানান, সরকারের ২ শতাংশ প্রণোদনা, নানা উপায়ে রেমিট্যান্সের সুবিধাভোগির হাতে সহজে অর্থ পৌঁছানো ও হুন্ডি চাহিদা কমায় বৈধ পথে রেমিট্যান্স বাড়ছে। এর বাইরে বিদেশে ভালো অবস্থানে থাকা একটা শ্রেণী বিভিন্ন জনের সহায়তায় টাকা পাঠাচ্ছেন। কেউ-কেউ জমানো টাকা দেশে পাঠাচ্ছেন। এছাড়া বিমান চলাচল সীমিত হয়ে যাওয়ায় সাথে করে ডলার আনা কমেছে। এসব কারণে প্রবাসী বাংলাদেশিদের আয়ের বড় অংশই ব্যাংকিং চ্যানেলে আসছে।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com