ব্রেকিং

x

২০২০ স্বস্তিকাকে যে বিষয়টা ভালোই শিখিয়েছে

শনিবার, ০২ জানুয়ারি ২০২১ | ৬:২৯ অপরাহ্ণ |

২০২০ স্বস্তিকাকে যে বিষয়টা ভালোই শিখিয়েছে
সংগৃহীত ছবি

২০২০ আমায় এই বিষয়টা বেশ ভালোই শিখিয়েছে, আর আমিও ভালো ছাত্রী। রিপোর্ট কার্ডে নম্বরটাও বেশ ভালোই পেয়েছি’। টুইটারে প্রকাশ্যেই এমন দাবি করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। কিন্তু কি শিখেছেন স্বস্তিকা?

স্বস্তিকা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যায়, সাদা শাড়ির উপর তিনি পরে নিয়েছেন একটি স্পোর্টস জ্যাকেট। কপালে কালো টিপ আর কানে উজ্জ্বল গেলাপি রঙের ঝুমকো ঝোলানো দুল। হালকা মেক আপের সঙ্গে চুল বেঁধেছেন হাত খোঁপায়। আর তাতেই মোহময়ী লাগছে অভিনেত্রীকে। ‘সাজুগুজু’ আদুরে ঢঙে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘অন্তত এই একটা বিষয়ে যে আমি পোক্ত হয়েছি, সে ব্যাপারে নিশ্চিত আমি। ২০২০-র রিপোর্ট কার্ডে এতে অন্তত আমি হাই স্কোর করব।’

পোস্টের বিবরণে স্বস্তিকা লিখেছেন, ‘অনলাইন প্রোমোশন লেগেই আছে। আর অনলাইন প্ল্যাটফর্মে এই ধরনের অনুষ্ঠানে কিভাবে সাজুগুজু করতে হয় তা ২০২০ আমাকে শেখাল। আমি কিন্তু, খুব ভালো ছাত্রী। ২০২০-র রিপোর্ট কার্ডে আমি ভালো স্কোর করবই (অন্তত এই একটা বিষয়ে তো বটেই!)’।

তবে শুধু নিজের বক্তব্য জানিয়েই ক্ষান্ত হননি স্বস্তিকা। ভক্তদের কাছেও জানতে চেয়েছেন ‘ঠিক বলছি তো নাকি’! তবে তাঁরা আর কী জবাব দেবেন। সাদা শাড়ি আর স্বস্তিকা তো যেকোনো দিন চোখ জুড়নোর শেষ কথা। তার সঙ্গে সাজগোজেও যে তিনি দিন দিন স্কোর বাড়িয়েই চলেছেন সে ব্যাপারে এক কথায় সায় দিয়েছেন সকলেই।

সূত্র: আনন্দবাজার।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com