ব্রেকিং

x

শামসুজ্জামান খান কর্মগুণে স্মরণীয় হয়ে থাকবেন : প্রধানমন্ত্রী

বুধবার, ১৪ এপ্রিল ২০২১ | ৫:৫৭ অপরাহ্ণ |

শামসুজ্জামান খান কর্মগুণে স্মরণীয় হয়ে থাকবেন : প্রধানমন্ত্রী
ফাইল ছবি

বাংলা একাডেমির সভাপতি ও সাবেক মহাপরিচালক, লোক সংস্কৃতি গবেষক, অধ্যাপক শামসুজ্জামান খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১৪ এপ্রিল) এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, স্বাধীনতা পুরস্কার ও একুশে পদকপ্রাপ্ত এই গবেষক ও লেখক বাংলাদেশের লোকজ সংস্কৃতি, ঐতিহ্য এবং সাহিত্যকে অনন্য গবেষণাকর্মের মাধ্যমে তুলে ধরেছেন। যা ভবিষ্যতেও গবেষণাকর্মীদের অনুপ্রাণিত করবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা ও আমার দেখা নয়া চীন- এই বইগুলোর সম্পাদনা ও প্রকাশে যথেষ্ট ভূমিকা রেখেছেন। শামসুজ্জামান খান কর্মগুণে স্মরণীয় হয়ে থাকবেন।

মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উল্লেখ্য, বুধবার (১৪ এপ্রিল) দুপুর ২টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাংলা একাডেমির সভাপতি শামসুজ্জামান খান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বাংলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা কবি পিয়াস মজিদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালটিতে চিকিৎসাধীন ছিলেন।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com