ব্রেকিং

x

আরও ৩ দিন থাকবে বৃষ্টির আভাস

শুক্রবার, ২৮ মে ২০২১ | ৭:২৪ অপরাহ্ণ |

আরও ৩ দিন থাকবে বৃষ্টির আভাস
ফাইল ছবি

ভারতের ওড়িশা ও তৎসংলগ্ন ঝাড়খণ্ডে অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও উত্তর দিকে অগ্রসর হচ্ছে এছাড়া দুর্বল হয়ে প্রথমে নিম্নচাপ এবং পরে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে।

শুক্রবার (২৮ মে) সকাল ৬টায় ঘূর্ণিঝড় ইয়াস অবস্থান করছিলো বিহার ও উত্তরপ্রদেশের পূর্বাঞ্চলীয় এলাকায়। লঘুচাপটি আরও উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে যেতে পারে।

ইয়াস থেকে এটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হলেও এর প্রভাবে বাংলাদেশের আকাশে এখনও মেঘ রয়েছে, বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিও হচ্ছে, রয়েছে হালকা বাতাসও। আগামী শনিবার পর্যন্ত এর প্রভাব থাকতে পারে দেশে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর শুক্রবার (২৮ মে) দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়ার আভাস দিয়েছে। অধিদপ্তর জানায়, আগামী তিন দিনে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। এজন্য তাপমাত্রা হালকা বাড়লেও দুঃসহনীয় পর্যায়ে আপাতত যাচ্ছে না।

এদিকে শুক্রবার সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ময়মনসিংহ ও রংপুর বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টি হতে পারে।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com