ব্রেকিং

x

কোনোরকমের ঝুঁকি না নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

সোমবার, ১৪ জুন ২০২১ | ৩:৩৪ অপরাহ্ণ |

কোনোরকমের ঝুঁকি না নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
ছবি: সংগৃহীত

করোনা ইস্যুতে কোনোরকমের ঝুঁকি না নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যেখানে সংক্রমণ বেশি সেখানে স্থানীয় প্রশাসন যেন ‘ব্লক’ করে দিয়ে সংক্রমণ থামানোর চেষ্টা করেন, সেই নির্দেশ দিয়েছেন তিনি।

সোমবার (১৪ জুন) সকালে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক তিনি এ নির্দেশ দিয়েছেন বলে দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ব্রিফিংয়ে এ তথ্য জানান।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com