ব্রেকিং

x

দেশে করোনায় আরও ২৫ মৃত্যু, নতুন শনাক্ত ৮১৮

শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১ | ৯:২৭ অপরাহ্ণ |

দেশে করোনায় আরও ২৫ মৃত্যু, নতুন শনাক্ত ৮১৮
ফাইল ছবি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৩৯৩ জনে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৮১৮ জনের। এতে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৫০ হাজার ৩৭১ জনে।

শনিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৮১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৮১৮ জনের। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৪ দশমিক ৫৯ শতাংশ।

এতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৬৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ১০ হাজার ১৬৭ জন।

গত ২৪ ঘণ্টায় যে ২৫ জন মারা গেছেন তাদের মধ্যে নারী ১১ জন এবং পুরুষ ১৪ জন। এ সময় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৬ জন, খুলনায় ৪, সিলেটে ২ ও রংপুরে ২ মারা গেছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিন জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com