ব্রেকিং

x

ট্রাফিক পুলিশের উপর ক্ষিপ্ত হয়ে, নিজের মোটরসাইকেলে নিজেই দিলেন আগুন

সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১ | ৬:১৬ অপরাহ্ণ |

ট্রাফিক পুলিশের উপর ক্ষিপ্ত হয়ে, নিজের মোটরসাইকেলে নিজেই দিলেন আগুন
সংগৃহীত ছবি

ট্রাফিক পুলিশের হয়রানির অভিযোগে নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছেন শওকত আলম সোহেল নামে এক পাঠাও রাইডার। সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বাড্ডা লিংক রোড এলাকার জনতা ইন্সুরেন্সের সামনে এই ঘটনা ঘটে।

এদিকে রাইড শেয়ারিং চালকদের সংগঠন অ্যাপ-বেইজড ড্রাইভারস ইউনিয়ন অব বাংলাদেশ (ডিআরডিইউ) দাবি করছে, পুলিশের হয়রানির কারণে বিরক্ত ও হতাশায় শওকত এই কাজ করেছে। এর প্রতিবাদে পুলিশি হয়রানি বন্ধ ও ৫ দফা দাবিতে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) তারা কর্মবিরতির ডাক দিয়েছেন।

সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সংগঠনের সাধারণ সম্পাদক বেলাল আহমেদ এসব তথ্য জানান।

এই রাইডার গণমাধ্যমকে জানান, বাড্ডায় ঘটে যাওয়া ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। হয়রানির শিকার হয়ে একজন মালিক তার কষ্টের টাকায় কেনা বাইকে আগুন ধরিয়ে দিয়েছেন। এমন ঘটনাও যদি পুলিশের বিবেকে না লাগে, তাহলে আত্মহত্যা করলে নাড়া দিবে?

রাইডাররা যত্রতত্র দাঁড়িয়ে যানজটের সৃষ্টি করে এমন অভিযোগের প্রেক্ষিতে তিনি বলেন, গাড়ি কোথাও ব্রেক করলেই সেখানেই ধরে ফেলে পুলিশ। সরকার আমাদের জায়গা নির্ধারণ করে দিক। তাহলে আমরা যত্রতত্র দাঁড়াব না। আমাদের শহর অনুযায়ী যতটুকু জায়গা দেওয়া যায় ততটুকু দেওয়া হোক। যদি ১০টা স্পট দেওয়া হয়, আমরা সেই ১০টাতেই দাঁড়াব।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com