ব্রেকিং

x

জাপানি সেই দুই শিশু বাবার কাছেই থাকবে

রবিবার, ২১ নভেম্বর ২০২১ | ৫:৪৮ অপরাহ্ণ |

জাপানি সেই দুই শিশু বাবার কাছেই থাকবে
সংগৃহীত ছবি

বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক ইমরান শরীফ ও জাপানি নাগরিক ডা. এরিকো নাকানোর দুই শিশুকন্যা বাবার জিম্মায় থাকবেন বলে রায় ঘোষণা করেন হাইকোর্ট।

জাপান থেকে এসে মা বছরে তিনবার ১০ দিন করে দুই সন্তানের সঙ্গে একান্তে সময় কাটাতে পারবেন। জাপানি মায়ের আসা-যাওয়া ও থাকা-খাওয়ার সব খরচ বাবা ইমরান শরীফকে বহন করতে হবে।

আজ রোববার (২১ নভেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com