ব্রেকিং

x

২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত আরও কমলো, মৃত্যু শূন্য

শনিবার, ২৬ মার্চ ২০২২ | ৮:৫১ অপরাহ্ণ |

২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত আরও কমলো, মৃত্যু শূন্য
ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে শনাক্তের সংখ্যা আরও কমেছে। গতকালের মতো আজও (শনিবার) দেশে করোনায় কোনো প্রাণহানী হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেনসহ সাত হাজার ৩৩৬টি নমুনা পরীক্ষা করে করোনায় শনাক্ত হয়েছেন ৬৫ জন। দৈনিক সংক্রমণের হার শূন্য দশমিক ৮৯। এদিন করোনায় কারো মৃত্যু না হওয়ায় এ সংখ্যাটি ২৯ হাজার ১১৮ অপরিবর্তিত আছে।

শনিবার (২৬ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

এর আগে গতকাল (শুক্রবার) করোনায় ১০২ জন শনাক্তের খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। সেদিনও করোনায় কোনো মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৯ লাখ ৫১ হাজার ২৩৯। মোট শনাক্তের গড় ১৪ দশমিক ১৬।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৯৮৩ জন। শনাক্তের বিপরীতে সুস্থতার হার ৯৬ দশমিক ২০। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৭৭ হাজার ১৩১ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com