ব্রেকিং

x

৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস, সতর্ক সংকেত!

শনিবার, ০৯ এপ্রিল ২০২২ | ১২:০৬ পূর্বাহ্ণ |

৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস, সতর্ক সংকেত!
ফাইল ছবি

দেশের তিন বিভাগে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবার (৮ এপ্রিল) সন্ধ্যায় এই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক এ তথ্য জানান। তিনি জানান, রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আগামী শনিবার (৯ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত আবহাওয়ার অন্য এক পূর্বাভাসে বলা হয়েছে, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com