ব্রেকিং

x

ঈদ যাত্রায় দৌলতদিয়া-পাটুরিয়ায় ঘাটে ভোগান্তির আশঙ্কা

শুক্রবার, ২২ এপ্রিল ২০২২ | ৯:১২ অপরাহ্ণ |

ঈদ যাত্রায় দৌলতদিয়া-পাটুরিয়ায় ঘাটে ভোগান্তির আশঙ্কা
ফাইল ছবি

ঈদ যাত্রায় দৌলতদিয়া-পাটুরিয়ায় ঘাটে ভোগান্তির আশঙ্কা
ঈদের ছুটি শুরুর বাকি আর মাত্র আট দিন। করোনার দুই বছর পর এবার প্রিয়জনের সঙ্গে ঈদ করতে ঢাকা ছাড়বে কোটি মানুষ। তবে এবারে ঈদের ছুটিতে রাজধানী সঙ্গে দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোর যাত্রীদের যাতায়াতের অন্যতম স্থলপথ পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে যাত্রী ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার (২২ এপ্রিল) শনিবার সরেজমিন, পাটুরিয়া ঘাটে ঈদ যাত্রায় এখনও প্রস্তুত হয়নি দুই নম্বর ঘাট। এক নম্বর ঘাটেও ভিড়তে পারবে না বড়ো ফেরিগুলো। আবার দুই নম্বর ঘাটের পূর্ব পাশে দেখা দিয়েছে ভাঙন।

অপরদিকে সড়ক পথের সাতটি জায়গায় চলছে নির্মাণ কাজ। সবমিলে এই পথে দূর হয়নি ভোগান্তির শঙ্কা।

বিআইডব্লিউটিস জানিয়েছে, দু’একদিনের মধ্যেই ঘাটে পন্টুন এসে পৌঁছানোর কথা।

তবে যে রাস্তা দিয়ে বাসগুলো পন্টুনে উঠবে সেটিরও বেহাল দশা। তিন নাম্বার ফেরি ঘাটের পূর্ব পাশে আছে নদী ভাঙন। বেশি ভারে ভাঙতে পারে এই ঘাটটি। নাজুক অবস্থা সেই দুই নম্বর ঘাটেরও।

বাসের চালকরা বলছেন, এখনই তারা ঘাটে ভোগান্তিতে পড়ছেন। ঈদে এটি কয়েকগুন বাড়বে। মানিকগঞ্জ থেকে পাটুরিয়ার পর্যন্ত সড়কেও হতে পারে যানজট। কারণ এই পথে চার লেন পরিণত হয়েছে দুই লেনে।

এদিকে ঈদকে সামনে রেখে এখন থেকেই ঢাকা ছাড়তে শুরু করেছেন অনেক মানুষ। যাত্রীরা বলছেন, দুর্ভোগ থেকে রেহাই পেতেই তাদের এই আগাম যাত্রা।

বিআইডব্লিউটিস’র ডিজিএম শাহনেওয়াজ জানান, দুই, তিন আর চার নম্বর ঘাট দিয়েই পারাপার করবে যাত্রীবাহী বাসগুলো। এক নম্বর ঘাট দিয়ে পারাপার করবে পচনশীল ও জরুরি সেবাপণ্য। প্রাইভেট কার আর ছোট পরিবহণের জন্য থাকছে পাঁচ নম্বর ঘাটটি। আর নদী পারাপারে থাকবে ২১টি ফেরি।

তিনি আরও জানান, জরুরি সেবা আর পচনশীল পণ্য ছাড়া ঈদের আগের পাঁচ দিন ও পরের পাঁচ দিন মহাসড়কে ট্রাক চলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com