ব্রেকিং

x

ক্রোয়াটদের মধ্যে রিয়ালের ‘হাল ছেড় না’ ডিএনএ: মডরিচ

সোমবার, ১২ ডিসেম্বর ২০২২ | ৫:৪৪ অপরাহ্ণ |

ক্রোয়াটদের মধ্যে রিয়ালের ‘হাল ছেড় না’ ডিএনএ: মডরিচ
সংগৃহীত ছবি

রাশিয়ার পুনরাবৃত্তি দেখানোর চ্যালেঞ্জ নিয়ে কাতার বিশ্বকাপে পা রেখেছিলেন লুকা মডরিচরা। গত বিশ্বকাপে তাদের সাফল্যকে ‘ফ্লুক’ মনে করা হচ্ছিল। সোনালি প্রজন্মের বুড়ো লুকা মডরিচ, ডিজন লভরেন ও ইভান পেরিসিচরা তাই দেখিয়ে দেওয়ার প্রত্যয় নিয়ে কাতারে এসেছিলেন। এখন তাদের সামনে টানা দু’বার ফাইনালে খেলার সুযোগ।

অন্যদিকে সর্বকালের সেরার তর্ক থামিয়ে দেওয়ার শেষ সুযোগ লিওনেল মেসির। ব্রাজিলে অনুষ্ঠিত ২০১৪ বিশ্বকাপে ফাইনালে খেলেছে মেসির আর্জেন্টিনা। এবার কাতারে শুধু ফাইনাল নয় শিরোপা জয়ের চ্যালেঞ্জ তার। ওই লড়াইয়ে আলবিসেলেস্তেদের শেষ চারের বাধা লুকা মডরিচের ক্রোয়েশিয়া।

দলটির সেরা তারকা মডরিচের মতে, তাদের শক্তির বড় জায়গা হলো হাল ছেড়ে না দেওয়া। অনেকটা রিয়াল মাদ্রিদের মতো। শেষ হওয়ার আগে শেষ ভাবে না তারাও। গত মৌসুমে যেমন রিয়াল মাদ্রিদ দুর্দান্ত সব কামব্যাক দেখিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। ক্রোয়েশিয়াও গ্রুপ পর্বে বেলজিয়াম ও কোয়ার্টার ফাইনালে চাপ সামলে জয় তুলে নিয়েছে।

লুকা মডরিচ বলেছেন, ‘আপনারা বলতে পারে রিয়াল মাদ্রিদ ও আমাদের (ক্রোয়েশিয়া) একই ডিএনএ। কারণ আমরা সবসময় শেষ পর্যন্ত লড়াই করি। কখনও হাল ছেড়ে দেই না। এখন আমরা বড় একটা দলের বিপক্ষে সেমিফাইনাল খেলতে মুখিয়ে আছি, কোন খেলোয়াড়ের বিপক্ষে নয়।’

রিয়াল মাদ্রিদের লুকা মডরিচ বার্সেলোনার লিওনেল মেসির বিপক্ষে অনেক খেলেছেন। তিনি জানেন লিও’কে থামানো কঠিন। আবার তাকে যদি থামানোর কোন পথও থাকে সেটাও মডরিচের জানা। ব্যালন ডি’অর জয়ী মিডফিল্ডার লুকা তাই জানিয়ে দিয়েছেন, তারা মেসির জন্য প্রস্তুত।

ক্রোয়াট মিডফিল্ডার মায়েস্ত্রো লুকা বলেছেন, ‘অবশ্যই, লিও খুবই বড় মাপের খেলোয়াড়। সে তাদের (আর্জেন্টিনার) সেরা খেলোয়াড়। তাকে রুখতে আমাদের অনেক ঝামেলা পোহাতে হবে। তবে আমরা প্রস্তুত, আমরা সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো। আমি মনে করি, ওটাই ফাইনালে যাওয়ার জন্য যথেষ্ট হবে।’

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com