গুলশান-২ নম্বরের ১০৪ নম্বর রোডের ১২ তলা ভবনের ৭ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।
রোববার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।
তিনি বলেন, রাজধানীর গুলশান-২ নম্বরে মানারাত ইন্টারন্যাশনাল স্কুলের পাশের একটি ভবনে সন্ধ্যা ৭টার দিকে আগুন লাগে। প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট, পরে আরও তিনটি ইউনিট যোগ দিয়ে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, আজ সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২ নম্বরের ১০৪ নম্বর রোডের ১২ তলা ভবনের ৭ তলায় আগুন লাগার খবর আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আমাদের ৬টি ইউনিট কাজ করছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
Development by: webnewsdesign.com