ব্রেকিং

x

বাংলাদেশে পাঠান সিনেমার মুক্তি নিয়ে যা বললেন শাহরুখ

সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০২৩ | ৯:৩৭ অপরাহ্ণ |

বাংলাদেশে পাঠান সিনেমার মুক্তি নিয়ে যা বললেন শাহরুখ
সংগৃহীত ছবি

ভারতে মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড গড়ে চলেছে শাহরুখ খান অভিনিত সিনেমা পাঠান। ইতোমধ্যে ১২০০ কোটি টাকা ব্যবসা করেছে সিনেমাটি। চাঞ্চল্যকর বিষয় হচ্ছে এবার বাংলাদেশেও মুক্তি পেতে পারে পাঠান!

সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে, বাংলাদেশে পাঠান মুক্তির ব্যাপারে হস্তক্ষেপ করার কথা জানিয়েছেন শাহরুখ খান নিজেই। টুইটারে এক ভক্ত বাংলাদেশে তার জনপ্রিয়তার কথা জানালে সেই টুইটের জবাব দেন বলিউড বাদশা।

শাহরুখের টুইটারে আবিদ শাহরিয়ার নামের ওই ভক্ত কমেন্টে লেখেন, আপনার কোনো ধারণা নেই বাংলাদেশের মানুষ আপনাকে কতটা ভালোবাসে। বিশেষ করে আমি, আমি আপনাকে একজন অন্ধভক্তের মতো ভালোবাসি। আমি আপনাকে কতটা ভালোবাসি ও শ্রদ্ধা করি তা বোঝাতে পারব না। আপনাকে বাংলাদেশে কবে দেখতে পাব?

সেই কমেন্টের জবাবে শাহরুখ লেখেন, আমাকে জানানো হয়েছে, সিনেমাটি দ্রুত সেখানে মুক্তি পাবে।

রোববার (১৯ ফেব্রুয়ারি) তথ্য মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশে পাঠান সিনেমা মুক্তির ব্যাপারে জানানো হয়। দেশের সিনেমা হলগুলোতে বলিউডের সিনেমা মুক্তির ব্যাপারে একমত হয়েছিল চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৯ সংগঠন। সংবাদ সম্মেলনে ছিলেন তাদের অনেকেই।

তারা জানান, বাংলাদেশে হিন্দি সিনেমা মুক্তিতে এসব সংগঠনের দ্বিমত নেই। আলোচনায় সিদ্ধান্তের মধ্যে আছে প্রতিবছর ১০টি হিন্দি সিনেমা বাংলাদেশের হলগুলোতে চলবে।

গত ২৫ জানুয়ারি ভারতে মুক্তি পায় সিদ্ধার্থ আনন্দ পরিচালিত পাঠান। এই সিনেমা দিয়ে চার বছর পর বড় পর্দায় ফিরেছেন শাহরুখ খান।

এ সিনেমায় শাহরুখের সঙ্গে জুটি বেঁধেছেন দীপিকা পাড়ুকোন। এছাড়াও রয়েছেন জন আব্রাহাম ও সালমান খান।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com