ব্রেকিং

x

কাঁচপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৪

মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০২৩ | ১০:৫৯ অপরাহ্ণ |

কাঁচপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৪
সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাচঁপুর বেহাকৈর এলাকার একটি বাড়ির গ্যাসলাইন লিকেজ থেকে আগুনে লেগে ৪ জন দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এলাকার বারেক মেম্বারের বাড়ির ভাড়াটিয়া বাবুল কন্ট্রাক্টরের বাসায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- আকিজ গ্রুপের এসআর সজিব, হাতিম গ্রুপের রুবেল, আরএফএল কোম্পানির মামুন মিয়া ও জাকারিয়া।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় রুমের ভেতরে সবাই বসে থাকার সময় দিয়াশলাই দিয়ে সিগারেটে আগুন জ্বালানোর সময় হঠাৎ করে আগুন লেগে যায়। এতে ঘরে থাকা ৪ জনই দগ্ধ হন।
পরে স্থানীরা দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করে।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, রান্নাঘরের গ্যাস লাইনের লিকেজ থেকে ৪ জন দগ্ধ হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com