ব্রেকিং

x

সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্ট বিস্ফোরণে নিহত বেড়ে ৫

শনিবার, ০৪ মার্চ ২০২৩ | ৯:২৭ অপরাহ্ণ |

সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্ট বিস্ফোরণে নিহত বেড়ে ৫
সংগৃহীত ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডের কদমরসুলপুর এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্ট বিস্ফোরণে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত অন্তত ২২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (৪ মার্চ) রাত ৮টায় চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই নুরুল আশেক বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে বিকেল ৪টা ৫৫ মিনিটে ওই প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

স্থানীয়রা জানান, বিস্ফোরণে কয়েক কিলোমিটার এলাকা প্রকম্পিত হয়।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com