মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিনা সরিষা -৯ জাতের সরিষার বাম্পার ফলন উপলক্ষে উপজেলার ভূনবীর ইউনিয়ন লইয়ারকুল গ্রামে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে প্রায় শতাধিক কৃষকের উপস্থিতিতে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
মাঠ দিবসে উপস্থিত থেকে কৃষকদের বিভিন্ন পরামর্শ দেন শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মহিউদ্দিন,২নং ভূনবীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃআব্দুর রশিদ তালুকদার, শ্রীমঙ্গল উপজেলার উপ- সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার রকেন্দ্র শর্মা, উপ-সহকারী কৃষি অফিসার রিপন চন্দ্র সরকার,ভূনবীর দশরথ হাই স্কুল এন্ড কলেজর সহকারী অধ্যাপক দিপংকর দাস,ভূনবীর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি অসুখ দেব, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কাউছার আহমেদ রিয়ন,সাংবাদিক আল ইব্রাহীম প্রমুখ।
অনুষ্ঠানে শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা মহিউদ্দিন বলেন, বিনা সরিষা-৯ আবাদ খুবই লাভজনক। বিনা সরিষা চাষ করতে খরচ কম হয়।এটি চাষে তুলনামূলক কম সময়ও লাগে। এতে বিঘা প্রতি ফলন হচ্ছে ভালো ।
Development by: webnewsdesign.com