ব্রেকিং

x

আজ চাঁদ দেখা যায়নি, রোজা শুক্রবার

বুধবার, ২২ মার্চ ২০২৩ | ৯:২৬ অপরাহ্ণ |

আজ চাঁদ দেখা যায়নি, রোজা শুক্রবার
সংগৃহীত ছবি

দেশের আকাশে আজ কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে বৃহস্পতিবার (২৩ মার্চ) শাবান মাসের ত্রিশ দিন পূর্ণ হবে। আর শুক্রবার (২৪ মার্চ) থেকে রোজা শুরু হবে।

বুধবার (২২ মার্চ) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মো. ফরিদুল হক খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘দেশের আকাশে আজ কোথাও রমজান মাসের চাঁদ দেখা যায়নি। আগামী শুক্রবার থেকে রোজা শুরু হবে। বৃহস্পতিবার রাতে তারাবিহর নামাজ পড়তে হবে এবং শেষ রাতে সেহরি খেতে হবে।’

এরআগে রোজা কবে শুরু হবে তা নির্ধারণে বৈঠকে বসে জাতীয় চাঁদ দেখা কমিটি। বাদ মাগরিব বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে রোজা শুরুর তারিখ নির্ধারণে এ বৈঠক শুরু হয়।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com