ব্রেকিং

x

হাতিরঝিলে ভেসে উঠেছে শত শত মরা মাছ

সোমবার, ১২ জুন ২০২৩ | ১:২২ অপরাহ্ণ |

হাতিরঝিলে ভেসে উঠেছে শত শত মরা মাছ
সংগৃহীত ছবি

রাজধানীর হাতিরঝিলে শত শত মরা মাছ ভেসে উঠেছে। ফলে পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে দুর্গন্ধ। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কর্মীরা মরা মাছ তুলে লেকের পাড়ে মাটিচাপা দেন। কিন্তু দুর্গন্ধ ছড়ানো বন্ধ হয়নি। রোববার (১১ জুন) সকালে হাতিরঝিলের হোটেল সোনারগাঁওয়ের পেছনের অংশে এসব মরা মাছ ভেসে উঠে।

স্থানীয়দের দাবি, হাতিরঝিলের ওপর দিয়ে এক্সপ্রেসওয়ের কারেণ মাটি ভরাট করা হয়েছে। ফলে লেকের এ অংশ বিচ্ছিন্ন ডোবায় পরিণত হয়েছে। মাটি ভরাট করে ঝিল বন্ধ করে দেওয়ায় পানি বিষাক্ত হয়ে গেছে। তাই মাছ মারা যাচ্ছে।

রাজউকের কর্মীরা জানান, শুক্রবার বৃষ্টির পর কাঁঠালবাগান কালভার্ট থেকে পানির ঢল নেমে আসে। এরপর থেকেই মাছ মরা শুরু হয়েছে।

মগবাজারের বাসিন্দা আলী আকবর বলেন, এক্সপ্রেসওয়ের খুঁটির জন্য লেক ভরাট করা হচ্ছে। লেকের সঙ্গে পাশের পার্কেও এক্সপ্রেসওয়ের খুঁটি গাড়া হবে। মাটি ভরাটের ফলে পানি চলাচল বন্ধ রয়েছে। অনেকদিন আবদ্ধ থাকায় পানি দূষিত হয়ে পড়েছে।

প্রসঙ্গত, তেজগাঁওয়ের এফডিসি রেলগেট থেকে পলাশীমুখী ভায়াডাক্টের (উড়াল সড়ক) র‍্যাম্পের জন্য সোনারগাঁও হোটেলের পেছনে মাটি ভরাট করা হয়েছে। ফলে ঝিলের পানি চলাচল বন্ধ হয়ে গেছে। এ জায়গায় নির্মাণ হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ৪১ পিয়ার (খুঁটি) ।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com