ব্রেকিং

x

কয়লা আনা জাহাজের আটকাদেশ প্রত্যাহার, কয়লা খালাসে বাধা নেই

শনিবার, ১৫ জুলাই ২০২৩ | ৭:২৮ অপরাহ্ণ |

কয়লা আনা জাহাজের আটকাদেশ প্রত্যাহার, কয়লা খালাসে বাধা নেই
সংগৃহীত ছবি

ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের জন্য ৩১ হাজার টন কয়লা নিয়ে মোংলা সমুদ্রবন্দরে আসা লাইবেরিয়ার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমভি পানাগিয়া কানালার বিরুদ্ধে দেয়া আটকাদেশ প্রত্যাহার করে নিয়েছেন হাইকোর্ট।

আজ সম্পূরক কার্যতালিকা প্রকাশ করে বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর হাইকোর্টের একক একক বেঞ্চ এ আদেশ দেন।

গত ১২ জুলাই বুধবার এই জাহাজের নামে দুই কোটি ৯৯ লাখ ৪৫ হাজার ১৮২ দশমিক ৬৬ টাকা ক্ষতিপূরণ দাবি করে চায়নার সিসিএক্স শিপিং কোম্পানি লিমিটেডের প্রতিনিধি মো. আবুল হাসানের আনা মামলার পরিপ্রেক্ষিতে বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর একক বেঞ্চ আটকাদেশ দিয়ে আদেশ দিয়েছিলো। পরদিন বন্দর কর্তৃপক্ষ ওই জাহাজের এনওসি স্থগিত করেন।

আদালত সূত্রে জানা যায়, বিদেশি ওই জাহাজটিতে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের জন্য কয়লা আনা হয়েছে- এ বিষয়টি নজরে আনায় জাতীয় স্বার্থে হাইকোর্ট আগের আদেশ প্রত্যাহার করে নিয়েছেন। আদালতে বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ হোসেন উপস্থিত ছিলেন।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com