ব্রেকিং

x

অবরোধের পর বেড়েছে যাত্রী, নির্দিষ্ট সময়ে ছাড়ছে লঞ্চ

শুক্রবার, ০৩ নভেম্বর ২০২৩ | ১২:৫৯ অপরাহ্ণ |

অবরোধের পর বেড়েছে যাত্রী, নির্দিষ্ট সময়ে ছাড়ছে লঞ্চ
সংগৃহীত ছবি

বিএনপি-জামায়াতের ডাকা টানা তিন দিনের অবরোধ শেষে সদরঘাটে বেড়েছে লঞ্চযাত্রী। সকাল থেকেই নির্দিষ্ট সময়ে যাত্রী নিয়ে ছেড়ে যাচ্ছে লঞ্চগুলো।

অন্যদিকে দেশের দক্ষিণাঞ্চল থেকেও যাত্রীবোঝাই করে আসছে লঞ্চ। শুক্রবার (৩ নভেম্বর) রাজধানীর সদরঘাটে গিয়ে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই সদরঘাটে যাত্রীদের ভিড়। গত তিন দিনের তুলনায় আজ যাত্রী দ্বিগুণের বেশি দেখা গেছে। লঞ্চ শ্রমিক ও কুলিদের হাঁকডাক বেড়েছে।

চাঁদপুরগামী যাত্রী রফিকুল ইসলাম বলেন, আমি যাবো চাঁদপুরের হাইমচর। সবসময় লঞ্চেই যাতায়াত করি। গত তিনদিন অবরোধের কারণে বের হইনি। লঞ্চঘাট থেকে বাড়ি অনেক দূর, মনে কিছুটা ভয় ছিল। আজ যাচ্ছি আবার রোববার অবরোধের আগে চলে আসবো।

চাঁদপুরগামী ঘাটের ইমাম হাসান লঞ্চের কেবিনবয় সুজন বলেন, আজ বেশ ভালোই যাত্রী আসছে। গত তিন দিন তো যাত্রীই হয়নি। আজ প্রতিটি লঞ্চ নির্দিষ্ট সময়ে ছেড়ে গেছে। আবার সামনে অবরোধের কারণে যাত্রী কমে যাবে।

মঙ্গলবার থেকে বৃহস্পতিবার অবরোধের কারণে লঞ্চঘাটে যাত্রী সংখ্যা কম ছিল। প্রতিদিন অর্ধেকের কম যাত্রী নিয়ে চলতে হয়েছে লঞ্চগুলোকে।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com