ব্রেকিং

x

শ্রীমঙ্গলে জাতীয় সংবিধান দিবস উপলক্ষে আলোচনা সভা

শনিবার, ০৪ নভেম্বর ২০২৩ | ৭:৪৩ অপরাহ্ণ |

শ্রীমঙ্গলে জাতীয় সংবিধান দিবস উপলক্ষে আলোচনা সভা
ফাইল ছবি

বঙ্গবন্ধুর ভাবনা সংবিধানের বর্ণনা’ প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় সংবিধান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

শনিবার (৪ নভেম্বর) সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদের হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় সংবিধান দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার (এসিল্যান্ড) সন্ধীপ তালুকদার এর সভাপতিত্বে আলোচনা অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, বীর মুক্তিযোদ্ধা কুমুদ রঞ্জন দেব, বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন ছমরু, যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর। এছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com