ব্রেকিং

x

বালিয়াডাঙ্গীতে ধান কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ মামলা ও গ্রেফতার

রবিবার, ১২ নভেম্বর ২০২৩ | ৭:২৫ অপরাহ্ণ |

বালিয়াডাঙ্গীতে ধান কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ মামলা ও গ্রেফতার
সংগৃহীত ছবি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় এলাকার একদল প্রভাবশালী মহল জোরপূর্বক ভাবে এক দরিদ্র কৃষকের ৩৩ শতাংশ জমির পাকা আমনধান কেটে নিয়ে যায় এবং মারপিটের ঘটনা ঘটেছে। আর এ সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে ভুক্তভোগী কৃষক বীরেন শীল বাদী হয়ে বালিয়াডাঙ্গী থানায় মামলা দায়ের করেছেন।

মামলার বিবরনে জানা যায়, উপজেলার নাগেশ্বরবাড়ী গ্রামের মৃত অন্যপ্রসাদ শীলের ছেলে রমেশ শীল একই গ্রামের কল্পনা রানী সিংহের নিকট ২০১৩ সালে ৩৩ শতাংশ জমি ২৫ হাজার টাকায় বন্ধক নামা দলিল মূলে চুক্তি নিয়ে দীর্ঘদিন যাবত চাষাবাদ ও ভোগ দখল করে আসছিল। এরপর প্রথম ঘটনা গত ২ সেপ্টেম্বর ওই নাগেশ্বরবাড়ী গ্রামের প্রভাবশালী মহলের প্রতিপক্ষের জতিশ চন্দ্র সিংহের লোকজন বিভিন্ন প্রকার ভয়-ভীতি ও হুমকি প্রদান সহ রমেশ শীল ও বীরেন শীলকে মারপিট করেন। পরে মারপিটের ঘটনা গ্রামের স্থানীয় লোকজন আপোষ মীমাংসা করে দিলে তা রমেশ শীল ও বীরেন শীল মানিয়ালয়।

দ্বিতীয় ঘটনা পরবর্তীতে গত ৮ নভেম্বর বুধবার সকাল ১০ ঘটিকার সময় রমেশ শীল তার ওই বন্ধকীয় ৩৩ শতাংশ জমিতে পাকা আমন ধান কাটতে থাকে। ওই সময় জতিশ চন্দ্র সিংহ ও তার লোকজন দল-বলে স্বসজ্জিত হয়ে রমেশ শীল ও বীরেন শীলকে ধান কাটতে বাধা দেয়, তাদের বাধা না মানলে ওই সময় তাদের উপর চড়াও হয়ে জতিশ চন্দ্র সিংহের লোকজন তাদের দু’ভাইকে মারপিট করেন।

রমেশ শীলের বাড়ীর লোকজন মারপিটের খবর পেয়ে তাদের উদ্ধার করতে এসে রাজকুমার শীল, মলিনা রানী ও সাগর শীলকেউ বেদমভাবে মারপিট করেন জতিশ চন্দ্র সিংহের লোকজন।

পরে আহতদের বাড়ীর ও স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী স্বাস্থ্য কমপ্লেক্স ও ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করান।

আরও অভিযোগ পাওয়া যায়, ওইদিনেই হরসুন্দর চন্দ্র সিংহ জতিশ চন্দ্র সিংহ ও তাদের লোকজন মিলে ওই ৩৩ শতাংশ জমির সমস্ত ধান কেটে তাদের বাড়ীতে নিয়ে যায় বরে জানান, রমেশ শীল। পরে ১০ নভেম্বর রমেশ শীলের ভাই বীরেন শীল বাদী হয়ে মারপিট ও অন্যায় ভাবে পাকা আমন ধানকেটে চুরি করে নিয়ে যাওয়ার ঘটনায় ৮ জনকে আসামী করে বালিয়াডাঙ্গী থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই মামলার অভিযুক্ত আসামিরা হলেন, উপজেলা নাগেশ্বরবাড়ী হরসুন্দর চন্দ্র সিংহ(৫৮),জতিশ চন্দ্র সিংহ(২৮), দানেল চন্দ্র সিংহ (৩২), পিতাম্বর চন্দ্র সিংহ (২৬), স্বপন চন্দ্র সিংহ (২২), লতিম চন্দ্র সিংহ (২৪), নিরাঞ্জন চন্দ্র সিংহ (৩৮), নবদ্বীপ চন্দ্র সিংহ (৫২)। এরমধ্যে দানেল চন্দ্র সিংহ ও স্বপন চন্দ্র সিংহকে বালিয়াডাঙ্গী থানা পুলিশ গ্রেফতার করে ঠাকুরগাঁও জেল হাজতে প্রেরণ করেছেন।

ওই মামলার আসামীরা উক্ত জমির ধান কেটে নিয়ে গেছে কিনা, জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই উজ্জ্বল বলেন, মামলার তদন্তের স্বার্থে বলতে রাজি হয়নি।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com