ব্রেকিং

x

সারাদেশে মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে

শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩ | ৫:০১ অপরাহ্ণ |

সারাদেশে মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে
সংগৃহীত ছবি

সারাদেশে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

এছাড়াও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আজ শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে ।

ঢাকায় আজ পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার গতিতে বাতাস প্রবাহিত হচ্ছে।

আজ সকাল ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ১৩ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬ টা ৩৪ মিনিটে।
আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com