ব্রেকিং

x

শ্রীমঙ্গলে চা-বাগান ব্যবস্থাপকের বাংলো থেকে হলুদ-ছাপ ঘরগিন্নি সাপ উদ্ধার

বুধবার, ৩১ জানুয়ারি ২০২৪ | ১০:০৯ অপরাহ্ণ |

শ্রীমঙ্গলে চা-বাগান ব্যবস্থাপকের বাংলো থেকে হলুদ-ছাপ ঘরগিন্নি সাপ উদ্ধার
সংগৃহীত ছবি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভুরভুরিয়া চা বাগানের সহকারি ব্যবস্থাপকের বাংলো থেকে একটি দুলর্ভ প্রজাতির হলুদ-ছাপ ঘরগিন্নি সাপ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন উদ্ধার করেছে । বুধবার ( ৩১ জানুয়ারী) শ্রীমঙ্গল ভুরভুরিয়া চা বাগানের সহকারি ব্যবস্থাপক এ এইচ এম সাদিকুল রহমানের বাংলো থেকে একটি দুলর্ভ প্রজাতির হলুদ-ছাপ ঘরগিন্নি সাপ দেখতে পেয়ে বাংলোর লোকজন আতঙ্কিত হয়ে পরেন।

সাপটি দেখতে পেয়ে চা বাগানের সহকারি ব্যবস্থাপক এ এইচ এম সাদিকুল রহমান বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দিলে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের লোকজন সেখানে গিয়ে সাপটি উদ্ধার করেন ।

হলুদ-ছাপ ঘরগিন্নি সাপ সাধারণত জোড়া হলুদ দাগযুক্ত নেকড়ে বা ঘরগিন্নি সাপ হিসাবে পরিচিত। এটি কলুব্রিডি প্রজাতির বিষহীন সাপ। এটি এশিয়ার স্থানীয়। এর ইংরেজি নাম Twin-spotted Wolf Snake এবং বৈজ্ঞানিক নাম Lycodon jara। সাপটি পাহাড়ি অঞ্চলের সাপ। বৃহত্তর সিলেট, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি বনে এরা থাকে।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, ভুরভুরিয়া চা বাগানের সহকারি ব্যবস্থাপক এ. এইচ.এম.সাদিকুল রহমান ফোন দিলে আমি চা বাগানের বাংলোতে গিয়ে সাপটিকে উদ্ধার করে নিয়ে আসি। এটি একটি দুর্লভ প্রজাতির নির্বিষ সাপ।

এটি লাজুক স্বভাবের মত সাপ। আমরা সাপটি উদ্ধার করার সময় সাপটি বাকাঁ হয়ে গিয়েছিলো সাপটিকে বহু চেষ্টা করে সোজা করতে পারিনি। সাপটি বর্তমানে সুস্থ আছেন। আমরা সাপটি উদ্ধার করে সাপটিকে বনবিভাগের কাছে হস্তান্তর করেছি।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com