ব্রেকিং

x

কোটা সংস্কার আন্দোলনে নিহতের ঘটনায় দায়ীদের বিচারে হাইকোর্টের রুল

বৃহস্পতিবার, ১৫ আগস্ট ২০২৪ | ৭:১৬ অপরাহ্ণ |

কোটা সংস্কার আন্দোলনে নিহতের ঘটনায় দায়ীদের বিচারে হাইকোর্টের রুল
সংগৃহীত ছবি

কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে নিহতের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে বিচারের নির্দেশ কেন দেয়া হবে না? তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছে হাইকোর্ট বিভাগ।

এ সংক্রান্ত এক রিটের শুনানি শেষে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমানের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. তানভীর আহমেদ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত এটর্নি জেনারেল অনিক আর হক ও ডেপুটি এটর্নি জেনারেল রেদোয়ান আহমেদ রানজীব।

গত ১৩ আগস্ট হাইকোর্ট বিভাগে রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. তানভীর আহমেদ।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com